ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

মালয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব করলো বাংলাদেশের নারী ফুটবল দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফিফা টায়ার-১ এর দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে সফরকারী মালয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে স্বাগতিক বাংলাদেশের নারী ফুটবল দল। আজ রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে র্যাং কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছে তারা। আঁখি খাতুন করেছেন জোড়া গোল। বাকী গোল গুলো করেছেন যথাক্রমে সাবিনা, স্বপ্না, মনিকা ও কৃষ্ণা।

ম্যাচের ৯ম মিনিটেই গোল উৎসব শুরু করে মাঠের একচেটিয়া নিয়ন্ত্রন গ্রহন করা বাংলাদেশ। প্রথম গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন আখিঁ। মারিয়া মান্ডার কর্নারের বল টোকা দিয়ে সফরকারীদের জালে জড়িয়ে দেন তিনি।

২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। স্বপ্নার ক্রসের বল জালে জড়িয়ে বাংলাদেশকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০তম মিনিটে ফের গোল করে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন আখিঁ খাতুন। বাঁ প্রান্ত থেকে সাবিনার যোগান থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। বিরতিতে যাবার আগমুহুর্তে ৪৫তম মিনিটে সিরাত জাহান স্বপ্না গোল করলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফেরার পরও গোলের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে বাংলাদেশের হয়ে ৫ম গোল করেন মনিকা চাকমা। ৭৪ তম মিনিটে বাংলাদেশের হয়ে ৬ষ্ঠ ও শেষ গোলটি করেন কৃষ্ণা রানি সরকার। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন রোববার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মালয়েশিয়ার বিপক্ষে গোল উৎসব করলো বাংলাদেশের নারী ফুটবল দল

আপডেট সময় ০৯:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২