ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৬ জুন ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২’র উদ্বোধন করেছেন।

সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় এ উপলক্ষ্যে একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সকল সেনানিবাস, সকল ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি)’র মাধ্যমে একযোগে এই কর্মসূচীর উদ্বোধন করেছেন।

এসময় সেনাসদর ও সেনাবাহিনীর ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দসহ সকল পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন। একই সঙ্গে সকল সেনা অঞ্চলে এই অঞ্চলের এরিয়া কমান্ডারগণ নিজ নিজ জনবলসহ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা নিশ্চিত করেন।

চলতি বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হচ্ছে- ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।’

এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক চাহিদাসমূহ, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্বারোপ করেছেন।

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে।

সকল সেনানিবাস, নোয়াখালীর স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে, যা চলতি বছরের আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় আড়াই লা গাছের চারা রোপণ করা হবে।

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুসরণে বাংলাদেশের প্রগতির ধারা চলমান রাখতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্যে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

আপডেট সময় ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২