ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

রেকর্ড তাপমাত্রা : ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রেকর্ড ছাড়িয়ে যাওয়া তাপমাত্রায় সপ্তাহান্তে লস এ্যাঞ্জেলস’র বাইরের জঙ্গলে সোমবার দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং পূর্বাভাষকারীরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল জুড়ে আগুন ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন।

শনিবার সন্ধ্যায় দাবানল ছড়িয়ে পরার পর প্রায় ১,০০০ একর (৪০০ হেক্টর) বনভূমি পুড়ে গেছে।

মাত্র ৫ শতাংশ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় রাইটউড সম্প্রদায়ের হাজার হাজার লোককে তাদের বাড়িঘর খালি করার জন্য সতর্ক করা হয়েছিল।

দমকলকর্মীরা বলেছেন, এটি একটি চমৎকার ঘন গাছপালা বেষ্ঠিত এলাকা ছিল। ক্যাল ফায়ার সান বার্নার্ডিনোর অ্যালিসন হেস্টারলি লস এ্যাঞ্জেলস টাইমসকে বলেন, ‘ভূমিটি খুব খাঁড়া এবং এটি একটি খারাপ এলাকা।’

দুই শতাধিক দমকল কর্মী আগুনের সঙ্গে লড়াই করছে, আকাশ থেকেও আগুন নেভানোর চেষ্টা চলছে।

সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিশাল অগ্নিশিখা গাছগুলোকে আঁকড়ে ধরছে এবং প্রবল বাতাস আগুন ছড়িয়ে দিচ্ছে।

ক্যালিফোর্নিয়া এবং পশ্চিমের কিছু অংশ প্রচন্ড গরমে পুড়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়, শনিবার পাম স্পিংসে তাপমাত্রা ১১৪ ডিগ্রি ফারেনহাইট (৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস) ছিল। যা দিনের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

রেকর্ড তাপমাত্রা : ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল

আপডেট সময় ০৮:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২