ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৫

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১১ জুন দুপুরে পৌরসভার বলারদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

আহতরা হলেন- শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী নাছরিন আক্তার মেরি (৩৫), ছালেহা বেগম (৭০), রফিকুল ইসলাম (৩০) ও মেহেদি হাসান (১৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পৌরসভার বলারদিয়ার গ্রামের মৃত হাতেম আলীর ছেলে শফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশি মৃত শামছুল হকের ছেলে শামীম মিয়ার মধ্যে বসতবাড়ীর তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ১১ জুন সকালে বিরোধীপূর্ণ জমিতে প্রতিপক্ষ শামীম মিয়া দলবল নিয়ে ওই জমি দখল করতে যায়। এতে শফিকুল ইসলাম বাধা দেয়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে দুইপক্ষের মধ্যে নারীসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত শফিকুল ইসলাম ও তার স্ত্রী নাছরিন আক্তার মেরিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, জমির বিরোধ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শফিকুল ইসলাম ১২ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় ০৬:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২