ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

মাঙ্কিপক্স আক্রান্ত ১,০০০ ছাড়িয়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সে আক্রান্ত মহামারির দেশগুলোর বাইরের দেশগুলোতেও এখন মাঙ্কিপক্স বাস্তব ঝুঁকি হয়ে উঠেছে বলে ৮ জুন সতর্কতা জারি করে বলেছে, এই রোগ ছড়ানো দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেছেন, জাতিসংঘের এই সংস্থা এখনো মাঙ্কিপক্সের বিরুদ্ধে গণ টিকা দেয়ার সুপারিশ করেনি এবং এই রোগে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

টেড্রোস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অ-স্থানীয় (আফ্রিকার বাইরে নতুন করে সংক্রমিত দেশগুলো) দেশগুলোতে মাঙ্কিপক্স এখন বাস্তব ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।’

জুনোটিক (প্রাণী থেকে মানবদেহে সংক্রমিত রোগ) রোগটি আফ্রিকার নয়টি দেশের মানুষের মধ্যে স্থানীয় মহামারি হিসেবে রয়েছে তবে গত মাসে নতুন করে অনেকগুলো দেশে বেশীর ভাগ ইউরোপে দেশে রোগটি ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে ব্রিটেন, স্পেন ও পর্তুগালে রোগটি বেশী ছড়ায়।

টেড্রোস বলেন, ‘২৯টি দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাঙ্কিপক্সে ১,০০০ এর বেশী আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোন দেশ থেকে মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু পুরুষদের মধ্যে নয়, যারা পুরুষদের সাথে যৌন সম্পর্ক করে তাদের মধ্যে এই রোগের সংক্রমণ দেখা যায়।’

‘অনেক দেশ অন্যদের মধ্যে সংক্রমণের রিপোর্ট করেছে, এদের মধ্যে কিছু মহিলা রয়েছেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মাঙ্কিপক্স আক্রান্ত ১,০০০ ছাড়িয়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

আপডেট সময় ০৫:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২