ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জেলা পরিষদ ডাকবাংলোয় শিশুর গলা থেকে সোনার চেইন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা পরিষদের ডাকবাংলোর ভিতর থেকে অভিনব কায়দায় এক অবুঝ কন্যা শিশুর গলা থেকে সোনার চেইন ছিনতায়ের ঘটনা ঘটেছে। ৯ জুন দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদ ডাকবাংলোর ভিতরে ঢুকে সিনহা ইসলাম (৭) এই অবুঝ কন্যা শিশুকে জোড়জবরদস্তি করে আহত করার পর গলা থেকে সোনা চেইন ছিনতাই করে ছিনতাইকারী পালিয়ে যায়।

সিনহা ইসলামের বাবা বাবুল ইসলাম জেলা পরিষদের অফিস সহায়ক হিসেবে কর্মরত থাকায় জেলা পরিষদ ডাকবাংলোর কোর্য়াটারে বসবাস করে আসছে তারা।

শিশু সিনহা জানায়, দুপুরে তার পৌনে দুই বছরের ছোট ভাই জাওয়াদ ইসলামকে নিয়ে প্রতিদিনের মত বাড়ির সামনে খেলা করছিলো, হঠাং একটি লোক এসে বললো তোমার ছোট ভাই ওই গাড়ির গ্যারেজের ভিতর চলে গেছে। এই কথা শোনে সিনহা দৌড়ে ভাইয়ের কাছে গেলে সেখানে সে লোকটিও যায়। গ্যারেজের ভিতর কোন লোক না থাকায় আমাকে ঘাড় ও গলা চেপে ধরে জোড়াজুরি করে গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়।

এই ঘটনায় শিশুটির গলার নিচে নখের আচরের ক্ষতের চিহ্ন হয়েছে। বতর্মানে শিশুটি ভয়ে মানসিকভাবে ভেঙ্গে পরেছে।

কোয়ার্টারে থাকা অন্য বাসিন্দারা বলেন, এখানে মাঝে মধ্যে সন্ধ্যার পর চুরির ঘটনা ঘটে। বেশ কিছুদিন আগে গ্রিল চুরির ঘটনাও ঘটেছে।

উপস্থিত সাধারণ মানুষ জানায়, এই এলাকাটি সংরক্ষিত ও গুরুত্বপূর্ণ, এখানে প্রাচীরের একপাশে জেলা জজ কোর্ট অন্যপাশে সদর থানা দিনে দুপুরে এধরনের ঘটনা সত্যই আমাদের ভাবিয়ে তুলেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,শাহনেওয়াজ সত্যতা স্বীকার করে বলেন ওই ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে। তবে থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জেলা পরিষদ ডাকবাংলোয় শিশুর গলা থেকে সোনার চেইন ছিনতাই

আপডেট সময় ০৯:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২