ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুর সদর উপজেলায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা শুরু

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলায় ৭ জুন থেকে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, কাজী ও অভিভাবকদের অংশগ্রহণে দু’দিনব্যাপী বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ ও জাইকার আর্থিক সহযোগিতায় সদর উপজেলায় বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় পঞ্চম পর্যায়ের সক্ষমতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইউজিডিপি সদর উপজেলা কমিটি এ কর্মশালার আয়োজন করেছে।

৭ জুন সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। এ সময় তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিভিন্ন প্রকল্প চালু করেছেন। সমাজের বিভিন্ন স্তরের নারীরা সরকারি এসব প্রকল্পের সুবিধা ভোগ করছেন। কিন্তু নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাল্যবিবাহ ও নারী নির্যাতন হলো প্রধান অন্তরায়। তাই বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক দায়বোধ নিয়ে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান করেন তিনি।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান।

জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, কাজী ও অভিভাকেরা এই কর্মশালায় অংশ নিয়েছেন। দু’টি ব্যাচে ১২০ জন এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ৭ জুন প্রথম ব্যাচে ৬০ জন অংশ নেন। বাকি ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে ৯ জুন একই মিলনায়তনে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুর সদর উপজেলায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা শুরু

আপডেট সময় ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২