ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

আধাস্বয়ংক্রিয় রাইফেল ক্রয়ের বয়স বৃদ্ধি করলেন নিউইয়র্ক গভর্নর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ নিউইয়র্কের গভর্নর আধাস্বয়ংক্রিয় রাইফেল ক্রয়ের বয়স বাড়িয়ে ১৮ থেকে ২১ বছর করেছেন। বাফেলোর একটি সুপারমার্কেটে বর্ণবাদী হত্যাযজ্ঞের ঘটনার পর তিনি অস্ত্র আইন কঠিন করার অংশ হিসেবে এমন পদক্ষেপ গ্রহণ করলেন। খবর এএফপি’র।

ক্যাথি হোচুল অস্ত্র আইন সংস্কারের এক প্যাকেজের অনুমোদন দেন,যা গত মাসের বন্দুক হামলায় ১০ কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রেক্ষাপটে রাজ্য সিনেট পাস করে।

যুক্তরাষ্ট্রে একের পর এক হত্যাকান্ডের প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হলো। দেশটিতে বারবার বন্দুক হামলার ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জন্য জোর দাবি উঠে।

১৮ বছর বয়সী পেটন জেনড্রন এআর-১৫ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে টপস ফ্রেন্ডলি মার্কেটে গ্রহকদের গুলি করে হত্যা করায় অভিযুক্তকরা হয়। তিনি রাইফেলটি বৈধভাবে কিনেছিলেন।

বর্তমানে আধস্বয়ংক্রিয় অস্ত্র ক্রয়ের অনুমতি পাওয়ার ক্ষেত্রে ক্রেতাদের কমপক্ষে ২১ বছর বয়স হতে হবে।

বাফেলোতে হামলার ১০ দিন পর টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোর গুলি করে ১৯ শিশু ও দুই শিক্ষককে হত্যা করে।

এমন বর্বর হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করাসহ নতুন অস্ত্র নিয়ন্ত্রণ আইনের আহ্বান জানান।

বাইডেন বলেন, আইন প্রণেতাদের অন্ততপক্ষে অ্যাসল্ট অস্ত্র ক্রয়ের বয়স বাড়িয়ে ১৮ থেকে ২১ করা উচিত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আধাস্বয়ংক্রিয় রাইফেল ক্রয়ের বয়স বৃদ্ধি করলেন নিউইয়র্ক গভর্নর

আপডেট সময় ১০:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২