ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সীতাকুণ্ড বিস্ফোরণে এ পর্যন্ত নিহতের প্রকৃত সংখ্যা ৪১ : জেলা প্রশাসক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য সংশোধন করে নিহতের সংখ্যা ৪৯ জনের পরিবর্তে ৪১ বলে জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চমেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতের সংখ্যাগত তথ্য সংশোধন করে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান ৬ জুন দুপুরে সাংবাদিকদের জানান, ‘সীতাকুণ্ডে মর্মান্তিক ঘটনায় নিহত কয়েকজনের মরদেহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। সেখানে মরদেহ একবার গণনা করা হয়। পরে ওই মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেকবার গণনা করা হয়। এতে সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছিল।’

তিনি বলেন, ‘পরে সব মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত সব হিসাব করলে মোট ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। আগে দেওয়া তথ্যে ভুল ছিল, নিহতের প্রকৃত সংখ্যা ৪১ জন।’

এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিভ্রান্তি এড়াতে এখন থেকে নতুন কোনো মরদেহ এলে তা সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে।’সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

সীতাকুণ্ড বিস্ফোরণে এ পর্যন্ত নিহতের প্রকৃত সংখ্যা ৪১ : জেলা প্রশাসক

আপডেট সময় ০৯:০১:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২