ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাম্প্রতিক সময়ে বিএনপি-জামাতের সন্ত্রাসীদের কুরুচিপূর্ণ বক্তব্য ও বিএনপি-জামাতের নৈরাজ্য এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

৪ জুন সকালে শহরের দয়াময়ী মোড়ে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা বলেন, বিএনপি-জামাত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বাংলার মানুষ মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আগামী দিনে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান বক্তারা।

সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের জেলা, সদর ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২