ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মা’কে কুপিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দিলো ছেলে

গ্রেপ্তার ফারুক হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মা নূর বানুকে (৫৫) কুপিয়ে হত্যার পর মৃতদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাষন্ড ওই ছেলের নাম ফারুক হোসেন (৩৫)। ৩ জুন ভোরে পৌরশহরের নিজপাড়া এলাকায় এ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। ফারুক ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিজপাড়া এলাকার নূর বানু দুই সন্তানের জননী। তিনি এক ছেলে ফারুককে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। আরেক ছেলে মনির ঢাকায় শ্রমিকের কাজ করে। ফারুক মানসিকভাবে কিছুটা অসুস্থ। সে তার মাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত। প্রতিদিনের মতো ২ জুন রাতের খাবার খেয়ে মা-ছেলে তাদের ঝুপড়ি ঘরে ঘুমিয়ে পড়ে।

৩ জুন ভোরে কোন এক সময় ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও আঘাত করে ফারুক তার মাকে হত্যা করে। পরে মরদেহ বাড়ির পাশের ভোগাই নদীতে ফেলে দেয়। এক সময় স্থানীয়রা মা নূর বানুর রক্তাক্ত মরদেহ নদীতে ভাসতে দেখে।

পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ছেলে ফারুককে গ্রেপ্তার করে।

অন্যদিকে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি বছির আহমেদ বাদল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মা’কে কুপিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দিলো ছেলে

আপডেট সময় ০৪:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২