ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেলান্দহে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত

জিয়াউল হকের মরদেহ। ছবি: বাংলারচিঠিডটকম

জিয়াউল হকের মরদেহ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় নয়ানগর ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে জিয়াউল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

১ জুন দুপুরে গাছ থেকে আম পাড়তে গেলে ঘটনাটি ঘটে। জিয়াউল হক ওরফে জলহক নয়ানগর ইউনিয়নের মামাভাগিনা গ্রামের মৃত রহেজ উদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জিয়াউল হক ১ জুন দুপুর পৌনে ২টার দিকে আম গাছে উঠেন আম পাড়ার জন্য। গাছের পাশে থাকা বিদ্যুৎ লাইনের তার গাছের ডালে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধ। পরে খবর পেয়ে মেলান্দহ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সাগর কুমার ঘোষ তার সহকর্মীদের সহয়তায় গাছ থেকে নামান। ততক্ষণে গাছের ডালেই মৃত্যু হয় জিয়াউল হকের।

মেলান্দহ ফায়ার স্টেশন কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান শফিউল আলম ও মেলান্দহ থানার এসআই সুমনের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেলান্দহে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত

আপডেট সময় ১২:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২