ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

পদ্মা সেতু উদ্বোধনের উৎসব হবে কাঁঠালবাড়িতেই : ১০ লাখ লোকের সমাগমের আশা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতেই হবে পদ্মা সেতু উদ্বোধনের উৎসব। এতে ১০ লাখের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

উদ্বোধনের দিন শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কঠোর নিরাপত্তার পাশাপাশি সিসি টিভির ফুটেজের আওতায় থাকবে।

২ জুন সকালে সমাবেশ স্থল পরিদর্শন করেছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সমাবেশ স্থল ঘুরে সাংবাদিকদের এ সব তথ্য জানান তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত অন্তত উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ মানুষের বেশি সমাগম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারনেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। দক্ষিণাঞ্চল বাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে যাচ্ছে। এই স্বপ্নপূরণে কোটি কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। উদ্বোধনের দিন সারা দেশের মানুষ উৎসবে অংশ নিবে। কেউ সমাবেশ স্থলে এসে, আবার কেউ টেলিভিশনের মাধ্যমে। আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবে মেতে উঠবে।

পদ্মা সেতু নিয়ে বিএনপির নানা মন্তব্যের কঠোর সমলোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনের নামে যদি কোন সন্ত্রাসী কর্মকান্ড চালায়, তাহলে জনগণকে সাথে দিয়ে কঠোরভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী আফজাল হোসেন, মির্জা আজম এবং এস এম কামাল হোসেন, জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই আলম চৌধুরী এমপি, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরিয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পদ্মা সেতু উদ্বোধনের উৎসব হবে কাঁঠালবাড়িতেই : ১০ লাখ লোকের সমাগমের আশা

আপডেট সময় ০৫:৪৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২