ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম আগামী বছরে চালু হবে : শিক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে যা আগামী বছর থেকে চালু করা হবে।

তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু করা একটি চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সাহসী পদক্ষেপ নিতে হবে।

১ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত নবীন বরণ ও বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন,আমাদের শিক্ষা ব্যবস্থায় অবশ্যই চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তনগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ এই চতুর্থ শিল্প বিপ্লব মানুষ, প্রযুক্তি এবং প্রকৃতি,এই তিনটি বিষয়ের মিশ্রণ ঘটিয়ে একটি নতুন সমাজ তৈরি করবে। তিনটি বিষয়ের পরিবর্তনকে ধারণ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিনির্মাণ করতে হবে।

মন্ত্রী বলেন, তরুণরাই পারবে বঙ্গবন্ধুর সেই স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে। সুতরাং সেই তরুণদেরকে ক্ষমতায়িত করে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন,বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ব র‌্যাংকিংয়ে আমরা এতদিন নজর দেই নি। যখন নজর দিলাম তখনি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিংয়ে অনেকদূর এগিয়েছে। এখন আমাদের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিং লাভে উন্নতি করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো: আশরাফুজ্জামান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম আগামী বছরে চালু হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২