ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে লার্নিং প্লটের সবজি উত্তোলনে খুশি পিজি সদস্যরা

সোনাকুড়া গ্রামের সবজি উৎপাদক দলের লার্নিং প্লটের সবজি বিক্রয়ের জন্য উত্তোলন করে। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন সোনাকুড়া গ্রামের সবজি উৎপাদক দলের লার্নিং প্লটের সবজি বিক্রয়ের জন্য ২৯ মে উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পিজি দলের সভাপতি মো. নুরুল ইসলাম, ক্যাশিয়ার গোলাপী বেগমসহ সদস্য বৃন্দ। আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (সিডিএফ) মো. ফরিদুল ইসলাম ফরিদ। লার্নিং প্লটে চাষ করা হয়েছে, ঢেরস, বরবডি, মরিচ, লাল শাক, কলমি শাক, পুইশাক, পালং শাক, শশা, ধুন্দল, মিষ্টি কুমড়া ইত্যাদি।

জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অংশীদারীত্বে উন্নয়ন সংঘ বাস্তবায়নে বিংগস প্রকল্পের (BIeNGS project) বাস্তবায়ন হচ্ছে। ২৫ জন শাক সবজি চাষী/ কৃষক-কৃষাণী নিয়ে সোনাকুড়া সবজি উৎপাদক দল গঠন করা হয়েছে। গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের নিচে শিশু, প্রতিবন্ধী ও কিশোরীদের পুষ্টির চাহিদা পুরণের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকল্পটি। সোনাকুড়া পিজি দলের সভাপতি নুরুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তার নেতৃত্বে পিজি দলের চলমান লার্নিং প্লটের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল সদস্য স্বতঃস্ফূর্ত ভাবে শাকসবজি চাষে উদ্ভুদ্ধ হচ্ছে।

ডাংধরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ওসমান গনি বলেন, উন্নয়ন সংঘ এর মাধ্যমে বিংগস প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, ডাংধরা ইউনিয়নের সিডিএফ ফরিদুল ইসলাম আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, পরামর্শ নিয়েছে। সোনাকুড়া পিজি দলে আমি একাধিকবার গিয়েছি বিভিন্ন পরামর্শ প্রদান করেছি, লার্নিং প্লটের বিষয়ে দলের সদস্যদের পরামর্শ দিয়েছি, কালিকাপুর মডেলে শাকসবজি চাষ করা হয়েছে, তাদের জন্য আমার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

বিংগস প্রজেক্ট এর কো-অর্ডিনেটর কৃষিবিদ বশীর আহমেদ মুঠোফোনে জানান, সোনাকুড়া পিজি দল লার্নিং প্লটের মাধ্যমে শাকসবজি চাষ করেছে। পিজি দলের সভাপতি মো. নুরুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ, তার নেতৃত্বে সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে লার্নিং প্লটের মাধ্যমে শাকসবজি চাষ করে, নিজেরা স্বাবলম্বী হচ্ছে এজন্য পিজি দলের সকল সদস্যদের সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমি সোনাকুড়া পিজি দলের সার্বিক মঙ্গল কামনা করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জে লার্নিং প্লটের সবজি উত্তোলনে খুশি পিজি সদস্যরা

আপডেট সময় ০৯:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২