ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

ইরানে টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়েছে।

শহরটিতে উঁচু ভবন ধসে ২৮ জন নিহত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে শনিবার এ কথা বলা হয়েছে।

খুজেস্তান প্রদেশের আবাদান শহরে সোমবার নির্মানাধীন একটি ১০ তলা ভবনের অধিকাংশ অংশ ধসে পড়ে।

গত কয়েক বছরের মধ্যে ইরানে এটি বড়ো ধরনের দুর্ঘটনা।

আবাদানসহ অন্যান্য শহরে তৃতীয় রাতের মতো বিক্ষোভ অব্যাহত ছিল। বিধ্বস্ত ভবনের কাছাকাছি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শুক্রবার রাতে টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে। এসব বিক্ষোভকারী নিহতদের প্রতি শোক এবং দায়ীদের বিচারের দাবিতে রাস্তায় নামে।

ফার্স বার্তা সংস্থা এ খবর জানায়।

খুজেস্তান প্রদেশের বন্দর-ই-মাহশহর ছাড়াও সফাহান, ইয়াজদ এবং শাহির শাহর শহরেও হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানাতে লোকজন রাস্তায় নেমে আসে।

আবাদানে অবস্থানরত স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি শনিবার বলেছেন, দুঘটনাস্থল থেকে আরো দুটি লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ।

তবে ধ্বংসস্তুপের নিচে এখনও ঠিক কতোজন চাপা পড়ে আছে তা জানানো হয়নি।

বার্তা সংস্থা ইরনা জানায়, খুজেস্তান প্রদেশের বিচার বিভাগ থেকে বলা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বর্তমান এবং সাবেক দুই মেয়র রয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।

তার ওয়েবসাইটের এক বিবৃবিতে এ কথা বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

ইরানে টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ

আপডেট সময় ০৩:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২