ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন রিনা আক্তার

রিনা আক্তার

রিনা আক্তার

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুক লোভী স্বামীর নির্যাতনে প্রাণ হারিয়েছেন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের প্যোল্লাকান্দি গ্রামের হতদরিদ্র আনছার আলীর মেয়ে রিনা আক্তার (২২)। বৃহস্পতিবার (১৯ মে) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২০ মে) রাতে তার বাবার বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।

নিহত রিনার বাবা জানান, ১০ বছর আগে একই গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে ছানা মিয়ার সাথে বিয়ে হয় রিনার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করতো রিনাকে। মেয়ের নির্যাতনের সংবাদ পেয়ে সংসার চালানোর জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়। কিছু দিন যেতে না যেতেই রিনাকে আবারও ২ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে। টাকা না দেওয়ায় গত বুধবার (১৮ মে) রাতে স্বামী ছানা মিয়াসহ পরিবারের অন্যান্যরা অমানবিক নির্যাতন করলে রিনা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়ময়নসিংহ মেডিকেল হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার (১৯ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় নিহত রিনা আক্তারের বাবা আনছার আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবীর জানান, রিনা আক্তারকে নির্যাতন করে মারা হয়েছে অভিযোগ পেয়েছি। মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

দেওয়ানগঞ্জে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন রিনা আক্তার

আপডেট সময় ০৬:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২