ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

রাশিয়ার সাথে শান্তি আলোচনা ‘স্থগিত’ রয়েছে : ইউক্রেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কিয়েভ মঙ্গলবার বলেছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাবসানে শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে এবং এক্ষেত্রে তারা সমঝোতার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করতে ব্যর্থতার জন্য মস্কোকে দায়ী করেছে। খবর এএফপি’র।

প্রেসিডেন্টের দপ্তরের দেওয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে প্রেসিডেন্টের সহকারি মিখাইলো পদোলিয়াক বলেন, ‘এ শান্তি আলোচনা প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’

পদোলিয়াক বলেন, মস্কো বিশ্বে তাদের ‘চরম নেতিবাচক’ ভূমিকার ব্যাপারে অন্ধ। তিনি রুশ প্রতিনিধির সাথে আলোচনায় কিয়েভের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরো বলেন, ‘আইন, সময়সূচি বা পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ বেশি দিন চলে না এমনটা বুঝতে ব্যর্থ হয়েছে রাশিয়া।’

গত ২৪ ফেব্রুয়ারি ক্রেমলিন ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের আগ্রাসন চালানোর নির্দেশ দেয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে সরাসরি ও ভিডিও লিঙ্কের মাধ্যমে নিয়মিতভাবে মস্কো ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়ে আসছে।

ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্চে তুরস্কে অনিসষ্পন্ন আলোচনা করেন। পরে ইস্তাম্বুলে উভয় দেশের প্রতিনিধির মধ্যে আরেক দফা আলোচনা হয়। সে আলোচনায়ও সুস্পষ্ট ফলাফল আনতে ব্যর্থ হয়।

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার রাশিয়ার সহকারি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রনাই রুদেনকো বলেন, এখন দুই পক্ষের মধ্যে ‘কোন ধাঁচেরই’ আলোচনা হচ্ছে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

রাশিয়ার সাথে শান্তি আলোচনা ‘স্থগিত’ রয়েছে : ইউক্রেন

আপডেট সময় ১২:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২