ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

জামালপুরে ফসলের গুণগত মান ও ন্যায্যমূল্য বিষয়ক এপির প্রশিক্ষণ

প্রশিক্ষণে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় পণ্যের গুণগত মান ও ন্যায্য মূল্য পাওয়ার জন্য উৎপাদকের করণীয় বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে এপির কার্যক্রমসহ প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য বর্ণনা করেন ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা।

প্রশিক্ষণ সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের এপির সিডিও সমীর কুমার পান্ডে।

একইদিন জামালপুর পৌরসভার পাথালিয়া, শরীফপুর ও লক্ষ্মীরচরে একই বিষয়ের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণগুলোতে মোট ১৬০ জন উৎপাদক দলের সদস্য অংশগ্রহণ করেন। অন্যান্য এলাকায় সহায়কের দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাহিনুর রহমান, আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম। প্রশিক্ষণ কাজে সহায়তা করেন উন্নয়ন সংঘের সিডিও সাব্বির হোসেন রিয়াদ ও আফরোজা বেগম।

প্রশিক্ষণে ফসলোত্তর হ্যান্ডিলিং, গ্রেডিং, পণ্যের গুণগতমান উন্নত করতে প্যাকেজিং এবং প্রক্রিয়াকরণের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়া ন্যায্যমূল্য প্রাপ্তির ক্ষেত্রেও আলেচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

জামালপুরে ফসলের গুণগত মান ও ন্যায্যমূল্য বিষয়ক এপির প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২