ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ষাট লাখেরও বেশি শরনার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি শরনার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে। সংস্থা বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, ১১ মে পর্যন্ত সর্বমোট ৬ লাখ ২৯ হাজার ৭শ’ ৫ জন শরনার্থী প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে এবং তা এখনো অব্যাহত আছে। পোল্যান্ড বিপুল সংখ্যক শরনার্থীকে আশ্রয় দিয়েছে।

শরনার্থীদের শতকরা ৯০ ভাগই নারী ও শিশু। কিন্তু ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সীরা নিজ দেশের সামরিক বাহিনীকে সহযোগিতা করতে দেশ ত্যাগ করেনি। তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক জরিপে বলা হয়েছে, ৮০ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শুধু মার্চ মাসেই ৩৪ লাখ ইউক্রেনীয় নিজেদের দেশ ছেড়ে পালিয়েছে।

তবে এপ্রিলে এই সংখ্যা কমে ১৫ লাখে দাঁড়িয়েছে। মে মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৯৩ হাজার শরনার্থী বিদেশে আশ্রয় চেয়েছে।

এদিকে জাতিসংঘের আনুমানিক হিসেবে দেখা গেছে, এ বছর ৮০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিযে যেতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ষাট লাখেরও বেশি শরনার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ

আপডেট সময় ০৪:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২