ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীবরদীতে নিখোঁজ দিনমজুরের মরদেহ পুকুরে উদ্ধার

দিনমজুর জিব্রাইল হোসেন রনির মরদেহ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর মৎস্য প্রজেক্টের পুকুর থেকে জিব্রাইল হোসেন রনি (৩৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ মে দুপুরে পৌর শহরের মুন্সিপাড়া এলাকার আওরঙ্গ মৎস্য প্রজেক্টের পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার হয়।

দিনমজুর জিব্রাইল পার্শ্ববর্তী ফতেপুর এলাকার মৃত হসকেল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী পৌরশহরের মুন্সীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন জিব্রাইল হোসেন রনি। ১২ মে সকালে সে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে না আসায় স্বজনরা তার খোঁজ করে সন্ধান পেতে ব্যর্থ হয়। ১৩ মে দুপুরে বাড়ি সংলগ্ন আওরঙ্গ মৎস্য প্রজেক্টের লোকজন তার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জিব্রাইলের স্ত্রী ময়না বেগম ধারণা করছেন তার স্বামী সম্ভবত স্ট্রোক করে পানিতে ডুবে মারা গেছে।

ময়না বেগম আরও জানায়, তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী দিনমজুরি করে সংসার চালাতো।

পুলিশের এসআই নূরল ইসলাম জানান, মৃতের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় জিব্রাইলের পরনে ছিল একটি লুঙ্গি।

অন্যদিকে এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

শ্রীবরদীতে নিখোঁজ দিনমজুরের মরদেহ পুকুরে উদ্ধার

আপডেট সময় ০৮:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২