ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

টানা ২৩ দিন দেশ করোনায় মৃত্যু শূন্য

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৩ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৫১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। শনাক্তের হার দশমিক ৪৫ শতাংশ। আগের দিন ৫ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫১ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৮৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৯৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯ জন। শনাক্তের হার দশমিক ৪০ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১০ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

টানা ২৩ দিন দেশ করোনায় মৃত্যু শূন্য

আপডেট সময় ০৭:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২