ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামালপুরে নাট্যোৎসবে আসছেন পশ্চিমবঙ্গের কবি দেবব্রত সিংহ

কবি দেবব্রত সিংহ

কবি দেবব্রত সিংহ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আঞ্চলিক বা লোক কবি বলে খ্যাত পশ্চিমবঙ্গের দেবব্রত সিংহ বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাঁকুড়ার আঞ্চলিক ভাষায় লেখা তাঁর ‘তেজ’ কবিতার মাধ্যমে দুই বাংলার কবিতাপ্রেমীদের কাছে পরিচিতি লাভ করেন তিনি। বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে তিনি জনপ্রিয় হলেও এদেশে কখনোই তাঁর আসা হয়নি।

এবার তাঁর অন্যবদ্য সৃষ্টি ‘তেজ’ কবিতার নাট্যমঞ্চায়নের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে আগামী ১৩ মে শুক্রবার বাংলাদেশে আসছেন কবি।

জামালপুরের অন্যতম নাট্যদল থিয়েটার অঙ্গন তাদের দশম প্রযোজনা হিসেবে ‘তেজ’ নাটকটি মঞ্চে আনছে। আগামী ১৪ মে, শনিবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে থিয়েটার অঙ্গন আয়োজিত চারদিনব্যাপী নাট্যোৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে নাটকটি।

উৎসবের ২য় দিন মঞ্চস্থ হবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী লোক আঙ্গিক ‘সঙযাত্রা’, ৩য় দিন ‘ধুয়া গান’ এবং উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে সিরাজগঞ্জের নাট্যদল নাট্যাধার এর প্রযোজনা ‘ছাগতত্ত্ব’।

আগামী ১৯ ও ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ষ্টুডিও থিয়েটার হলে তেজ নাটকের দুটি প্রদর্শনী হবে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি দেবব্রত সিংহ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

জামালপুরে নাট্যোৎসবে আসছেন পশ্চিমবঙ্গের কবি দেবব্রত সিংহ

আপডেট সময় ১১:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২