ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

করোনা আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম টেস্ট খেলবেন না সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই আগামী ১৫ মে থেকে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব।

বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পর করোনা পরীক্ষায় পজিটিভ হন সাকিব।

১০ মে তিনি বলেন, ‘গতকাল দেশে ফেরার পর বাধ্যতামূলক করোনাভাইরাস পরীক্ষা করা হয় সাকিবের। পরীক্ষায় পজিটিভ আসে সাকিবের। এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সিরিজের ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রোটোকল অনুসারে, দলে যোগ দেওয়ার শর্ত অনুসারে পিসিআর এবং অ্যান্টিজেন পরীক্ষা করানো হয় সাকিবের। দু’টি পরীক্ষাতেই পজিটিভ হন সাকিব। সেল্ফ আইসোলেশনে নিজের পুর্নবাসন প্রক্রিয়া চালাবেন তিনি এবং যথাসময়ে আবারও করোনা পরীক্ষা করা হবে। এতে প্রথম টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।’

প্রটোকল অনুসারে, সাতদিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিবকে। ১১ মে থেকে চট্টগ্রামে বাংলাদেশের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের।

পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্ট মিস করেছিলেন সাকিব। বিভিন্ন কারণে গেল কয়েক বছর ধরে বাংলাদেশের বেশিরভাগ টেস্ট ম্যাচ মিস করছেন সাকিব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

করোনা আক্রান্ত হওয়ায় চট্টগ্রাম টেস্ট খেলবেন না সাকিব

আপডেট সময় ০৯:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২