ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

শেরপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে অষ্টম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের দায়ে আবুল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ৮ মে দুপুরে ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান একমাত্র আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার আব্দুল জুব্বারের ছেলে। মামলার শুরু থেকেই আসামি পলাতক রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুলের পিপি আইনজীবী গোলাম কিবরিয়া বুলু জানান, শহরের মোবারকপুর কইনাপাড়া মহল্লার হতদরিদ্র পরিবারের কন্যা ও পার্শ্ববর্তী যোগিনীমুড়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ওই কিশোরীকে ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদরাসায় যাওয়ার পথে অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে আবুল হোসেন। ওই ঘটনায় ২ অক্টোবর আবুল হোসেন তার বড়ভাই আনোয়ার হোসেন ও বাবা আব্দুল জব্বারকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভিকটিমের মা।

আইনজীবী গোলাম কিবরিয়া বুলু আরও জানান, পরবর্তীতে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং একই বছরের ১৫ ডিসেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম। ২০২০ সালের ৯ ডিসেম্বর পলাতক প্রধান আসামি আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অপর দুই সহযোগী আসামিকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেয় ট্রাইব্যুনাল।

বিচারিক পর্যায়ে মামলার বাদী, ভিকটিম ও তদন্ত কর্মকর্তাসহ পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২