ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

দুই বছর পর করোনায় সর্বনিম্ন শনাক্ত, টানা ১৫ দিন মৃত্যু শূন্য দেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৫ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ৫ মে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ জন। গত প্রায় দুই বছর পর এটি শনাক্তের সর্বনিম্ন সংখ্যা। এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৫ জন। গতকাল শনাক্ত হয়েছিল ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ জন। শনাক্তের হার দশমিক ১৮ শতাংশ। আগের দিন ১ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১০ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ১ হাজার ১৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩ জন। শনাক্তের হার দশমিক ১৬ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫০ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দুই বছর পর করোনায় সর্বনিম্ন শনাক্ত, টানা ১৫ দিন মৃত্যু শূন্য দেশ

আপডেট সময় ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২