ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

পোপ মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করতে চান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পোপ ফ্রান্সিস মঙ্গলবার বলেছেন , তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সাথে মস্কোতে একটি বৈঠকের অনুরোধ করেছেন কিন্তু তার কোনো প্রতিত্তোর পাননি।

৮৫ বছর বয়সী পোপ ইতালির কোরিয়ারে ডেলা সেরা সংবাদপত্রকে জানান, বিরোধের প্রায় ২০ দিনের মধ্যে তিনি মস্কো যাওয়ার ইচ্ছা প্রকাশ করে পুতিনকে একটি বার্তা পাঠিয়েছিলেন।

তিনি বলেন,আমরা এখনও তার কোনো প্রতিক্রিয়া পাইনি এবং আমরা এখনও এর ওপর জোর দিয়ে যাচ্ছি। যদিও আমি মনে করছি , পুতিন এই সময়ে এই বৈঠক করতে পারবেন না এবং চান না।”

পোপ বারবার ইউক্রেনে শান্তির আহ্বান জানিয়েছেন এবং পুতিন বা মস্কোর নাম উল্লেখ না করেই একটি “নিষ্ঠুর ও বিবেকহীন যুদ্ধের” নিন্দা করেছেন।

রোমান ক্যাথলিক চার্চের প্রধান আরও বলেছেন , তিনি খুব তাড়াতাড়ি যে কোনো সময় ইউক্রেন ভ্রমণ করবেন না।

তিনি বলেন, আমি আপাতত কিয়েভে যাচ্ছি না। আমি মনে করি আমার যাওয়া উচিত নয়। আমাকে প্রথমে মস্কো যেতে হবে, আমাকে প্রথমে পুতিনের সাথে দেখা করতে হবে।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

পোপ মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করতে চান

আপডেট সময় ০৫:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২