ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

আজ ইত্যাদি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ঈদ মানেই ‘ইত্যাদি’। প্রতি বছর দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে এই বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান। হানিফ সংকেতর রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আজ বুধবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

এবারও ‘ইত্যাদি’তে থাকছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারে নৃত্যে-ছন্দে-আনন্দে চিরচেনা এই গানটি পরিবেশন করবেন করোনা যোদ্ধাদের মধ্যে থেকে কয়েকজন কণ্ঠশিল্পী, যারা চিকিৎসার পাশাপাশি সংগীতচর্চাও করে থাকেন। তাদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন ২০০ জনেরও বেশি সেবিকা।

একটি দেশাত্মবোধক গান গেয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, রবি চৌধুরী, শুভ্রদেব, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। গানটি লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী।

নৃত্যজুটি শিবলী-নিপা ও তাদের দলের ভিন্ন পরিকল্পনার একটি নৃত্যে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন তিনজন অভিনয়শিল্পী— দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায় ও আবুল হায়াত।

দস্যু চরিত্রের চার তারকার সংলাপে কাল্পনিক দস্যু চরিত্রগুলোতে অভিনয় করেছেন চারজন তারকা। তারা হলেন- শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, মীর সাব্বির ও তানিয়া আহমেদ।

গানের গল্পে ফেরদৌস ও তারিনের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে এক দম্পতির তিন সময়ের ঈদের কথা। ভিন্নধর্মী একটি গান গেয়েছেন অভিনয় তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। তারকা জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি, অপূর্ব ও পূর্ণিমা অংশ নিয়েছেন।সূত্র:ডেইলি-বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আজ ইত্যাদি

আপডেট সময় ০৫:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২