ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

ইসলামপুর পশ্চিমাঞ্চলের পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: সারাদেশে ১৩৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে জামালপুরের ইসলামপুর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের কুলকান্দি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পাথর্শী ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল ঘোষণার পর থেকে ওই পাঁচটি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া।

ইসলামপুর উপজেলা নির্বাচন কমিশনার মোক্তার হোসেন জানান, ২৫ এপ্রিল নির্বাচন কমিশনার কার্যালয় থেকে ইসলামপুর উপজেলার পাথর্শী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া এবং সাপধরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে পাঁচ বছরের নির্ধারিত মেয়াদান্তে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। মঙ্গলবার তফসিল ঘোষণার পর থেকে পশ্চিমাঞ্চলের পাঁচটি ইউনিয়নের জনগণের মাঝে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

ইসলামপুর পশ্চিমাঞ্চলের পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় ০৭:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২