ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে লড়বে জামালপুর জিলা স্কুল ও হযরত শাহ জামাল স্কুল

ম্যাচ সেরা মাহফুজ আলদীন। ছবি: বাংলারচিঠিডটকম

তৌহিদ বিন ইসলাম শুভ, ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ১৮ এপ্রিল অনুষ্ঠিত পঞ্চম ম্যাচে জামালপুর জিলা স্কুল ৪ উইকেটে হারিয়েছে হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ দলকে। জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজের অধিনায়ক তাওহীদ হাসান টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১০ রান। জবাবে ব্যাট করতে নেমে জামালপুর জিলা স্কুল ৩৩ ওভার ৪ বল খেলে ৬ উইকেটে ২১২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গ্রুপ পর্বে জামালপুর জিলা স্কুল ৩ ম্যাচের ৩টিতেই জয় নিয়ে সরাসরি পৌঁছে যায় ফাইনালে। অপরদিকে হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ ৩ ম্যাচের ২টিতে জয় ও ১টি হার নিয়ে পৌঁছে যায় ফাইনালে।

আজকের খেলায় ম্যাচ সেরা খেতাব অর্জন করেন বিজয়ী দলের মাহফুজ আলদীন। স্কোরার ছিলেন সৌম্য দ্বীপ বসু। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিজু ও আব্দুল মমিন ।

১৯ এপ্রিল গ্রুপের ও নিজেদের শেষ খেলায় মাঠে নামবে মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয় এবং রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়।

সংক্ষিপ্ত স্কোর:
হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজ: ২১০/০৯ (৫০ ওভার), ব্যাটসম্যান : সাদিক আর রাফি ৪৫(৬৬), রাসেল মিয়া ২২(২৫), বোলার : সাব্বির হাসান ০৬-০০-০১-০২, সাইম আনন্দ ০৩-০০-১১-০২।
জামালপুর জিলা স্কুল : ২১২/০৬ (৩৩.৪ ওভার), ব্যাটসম্যান : মাহফুজ আলদীন ৮০ (৭৮),সাব্বির হাসান কাইফ ২৫ (১৬), বোলার : সোহাগ মিয়া ১০-০১-৫১-০৪।
ফলাফল: জামালপুর জিলা স্কুল ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: বিজয়ী দলের মাহফুজ আলদীন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট বিভাগের ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় জামালপুর জিলা স্কুল, জামালপুরের হযরত শাহ জামাল (র:) স্কুল এন্ড কলেজ, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় ও মাদারগঞ্জের এ এম পাইলট হাই স্কুল অংশ নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে লড়বে জামালপুর জিলা স্কুল ও হযরত শাহ জামাল স্কুল

আপডেট সময় ০৯:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২