ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

শেরপুরে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৯ জনের নামে মামলা, প্রধান আসামি জিকোসহ গ্রেপ্তার ৫

গ্রেপ্তার জাকির হোসেন জিকো। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে কাঠ ব্যবসায়ী শেখবর আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জাকির হোসেন জিকোসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২৫ মার্চ বিকালে র‌্যাব-১৪’র জামালপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান সিপিসি-১’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শেখবর আলী ও জাকির হোসেন জিকোর পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২৩ মার্চ সন্ধ্যায় শেখবর আলীকে কুপিয়ে হত্যা করে জিকোসহ অন্যরা। ওই ঘটনায় র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং থানায় মামলা দায়েরের পাঁচ ঘণ্টার মধ্যে ২৪ মার্চ রাতে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে শ্রীবরদীর সীমান্তবর্তী এলাকার বালিজুড়ির গহীন বনাঞ্চল থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২৪ মার্চ রাতে আসামি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

এদিকে কাঠ ব্যবসায়ী শেখবর হত্যার ঘটনায় তার ছোটভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাত আসামি করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

২৩ মার্চ সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার পশ্চিম হালুয়াহাটি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কাঠ ব্যবসায়ী শেখবর আলীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে জাকির হোসেন জিকোসহ প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জিকোর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

শেরপুরে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৯ জনের নামে মামলা, প্রধান আসামি জিকোসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২