
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে সকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তী চৌধুরী, সহকারী নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস প্রমুখ।
মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ জায়গা থেকে নির্বাচন সংশ্লিষ্ট আইনকানুন মেনে চলতে আহ্বান করা হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের গুরুত্বারোপসহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোক্তার হোসেনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রিজাইডিং কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ধাপে ২১ মে এ উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
বাংলার চিঠি ডেস্ক : 



















