ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি : নারী ও শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার

বাংলারচিঠিডটকম ডেস্ক: জেলার শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২০ থেকে ২৫ জন।

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জয়নাল (৫০) নামে একজনের পরিচয় নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধারকৃত লাশের মধ্যে ১০ বছরের একজন কন্যা শিশু, ১৭ থেকে ১৮ বছরের একজন কিশোরী, ২৭ থেকে ২৮ বছরের একজন মহিলা ও ২ থেকে ৩ বছরের এক ছেলে শিশু রয়েছে।

মিডিয়া কর্মকর্তা শাহজাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের কার্গো জাহাজ এম ভি রুপসি-৯ এর সঙ্গে এমএম আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। লঞ্চডুবির ঘটনা মুঠোফোনে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি : নারী ও শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২