ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

আশা মনিকে ধর্ষণকারীর ফাঁসি ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মেলান্দহে মানববন্ধন

স্কুলছাত্রীকে ধর্ষণ করে আত্মহত্যার প্ররোচণাকারী স্বপনের ফাঁসি ও এর সাথে জড়িত সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ধর্ষক ও আত্মহত্যার প্ররোচণকারী তামিম আহমেদ স্বপনের ফাঁসি ও এর সাথে জড়িত সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্র্যাক এবং শিক্ষার্থীরা।

১৫ মার্চ সকাল ১১টায় পূর্ব শাহজাতপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার সামনে এসে শেষ হয়। পরে উমির উদ্দিন পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা ও নানা পেশার মানুষ একত্র হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধনে মেলান্দহ শহর যুবলীগের যুগ্মসম্পাদক নাজমুল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন- আশা মনির বাবা আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, ব্র্যাকের পক্ষ থেকে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির ময়মনসিংহ অঞ্চলের জোনাল ম্যানেজার আকরামুল ইসলাম, ব্র্যাকের মেলান্দহ উপজেলার সিনিয়র অফিসার আব্দুল কাদের, ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আল রহমান আপন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, মহিলা কাউন্সিলর আঞ্জুমনোয়ারা, আতিকুর রহমান বিশাল, হালিম মোল্লা, মাসুদ রানা, পিয়াস মোল্লা প্রমুখ।

এতে বক্তারা বলেন, এখন পর্যন্ত ধর্ষণকারীর সহযোগীদের কাউকে গ্রেপ্তার করেনি। তাকে যারা সাহায্য করেছে তারা কেন এখনো বাইরে ঘুরাঘুরি করছে। ধর্ষক স্বপনের দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হোক এবং সেদিনের ঘটনার সাথে আরও যারা জড়িত আছে বা সহযোগীতা করেছে তাদেরকেও অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ গ্রামের হাজারো মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আশা মনিকে ধর্ষণকারীর ফাঁসি ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মেলান্দহে মানববন্ধন

আপডেট সময় ০৪:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২