ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৮ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।

১২ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন। ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৮৩টি নমুনা। করোনা শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই পুরুষ। এর মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী ও একজন বরিশাল বিভাগের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮

আপডেট সময় ০৮:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২