ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

মালয়েশিয়ায় ‘অস্বাভাবিক’ প্রবল বর্ষণ, ৪ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি উপকণ্ঠে ১১ মার্চ ‘অস্বাভাবিক’ প্রবল বর্ষণে সৃষ্ট ব্যাপক ভূমিধসে মাটি চাপা পড়ে ৪ জনের প্রাণহানি ঘটেছে। সিনিয়র এক উদ্ধার কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মালয়েশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এ ব্যাপারে কর্মকর্তা ও পরিবেশবিদরা বলছেন, বছরের এ সময় দেশটিতে এমন বৃষ্টিপাতের ঘটনা অস্বাভাবিক। বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মালয়েশিয়ার সেলানগোর রাজ্যের জরুরি সার্ভিসের প্রধান নরাজম খামিস জানান, ১০ মার্চ আম্পাং উপশহরে ভূমিধসের এ ঘটনা ঘটে।

নরাজম আরো জানান, মাটি খনন কাজের সরঞ্জামাদির সহায়তায় উদ্ধার কর্মীরা চারটি মৃতদেহ উদ্ধার করে। এ সময় তারা পঞ্চম এক ব্যক্তিকে জীবিতাবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি জানান, ৩০ মিনিট ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণে পার্শ্ববর্তী একটি পাহাড় ক্ষয়ে কাদাপানি মিশ্রিত কয়েক টন মাটি পাহাড়ের পাদদেশে থাকা কাঁচা ঘরবাড়ির ওপর পড়ে।

এএফপি এই মুখপাত্রের বরাত দিয়ে জানান, খুব অল্প সময়ের মধ্যে এ ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় প্রাণ হারানো চার ব্যক্তির লাশ কাদামাটির প্রায় দুই মিটার নিচে থেকে উদ্ধার করা হয়। এ সময় তারা নিরাপদ স্থানে সড়ে যেতে না পারায় এমন মর্মান্তিক ঘটনার শিকার হন।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, এ ভূমিধসে দুইটি বাড়ি সম্পূর্ণরুপে ধ্বংস এবং অপর একটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ‘অস্বাভাবিক’ প্রবল বর্ষণ, ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২