ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ঘরে আগুনে এক নববধূর মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিয়ের প্রায় এক মাসের মধ্যেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ঘরে আগুনে পুড়ে মারা গেলেন ইয়াসমিন (২১) নামের এক নববধূ। ১১ মার্চ ভোরে কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াসমিন ঢেউয়াতলী গ্রামের রেজাউল করিমের স্ত্রী। এক মাস আগে তাদের বিয়ে হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মসজিদে ফজরের নামাজ পড়তে ইয়াসমিনের স্বামী রেজাউল বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা নববধূ ইয়াসমিন পুড়ে কয়লা হয়ে যায়। বাড়ির লোকজন এগিয়ে এলেও আগুন নেভাতে পারেনি। ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নববধূর স্বামী রেজাউল করিম বলেন, ফজরের নামাজ পড়তে মসজিদে যাই, আগুনের খবর পেয়ে যখন বাড়ি আসি ততক্ষণে আমার স্ত্রীসহ সব শেষ হয়ে গেছে।

বরুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিংবা এর আগে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগার পর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হতে পারে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ঘরে আগুন ও বিস্ফোরণের কারণ ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা তদন্ত করছি। মরদেহের ময়নাতদন্ত করা হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ঘরে আগুনে এক নববধূর মৃত্যু

আপডেট সময় ০৬:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২