ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

কিয়েভের কেন্দ্রস্থলে বিকট বিস্ফোরণ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে ২৫ ফেব্রুয়ারি সকালে দু’টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিমা সমর্থিত রাশিয়ার প্রতিবেশি এ দেশে মস্কোর সৈন্যরা আগ্রাসন শুরু করার এক দিন পর এ সব শব্দ শোনা গেল। এএফপি’র এক সাংবাদিক এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যাপক পরিসরে স্থল আগ্রাসন ও বিমান হামলার ঘোষণা দেওয়ার পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিভিন্ন নগরীতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায় ও কামানের গোলাবর্ষণ করে। এতে প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে বেসামরিক নাগরিকরা বিভিন্ন মেট্রো স্থাপনায় আশ্রয় নেন।

রাশিয়ার হানাদার বাহিনী ইউক্রেনের একেবারে ভিতরে ঢুকে পড়ার প্রতি জোর দেয়ায় কিয়েভের উপকণ্ঠে ব্যাপক যুদ্ধ বেধে যায়। এ দিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার আগ্রাসনের জবাবে মস্কোর বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ছত্রী সেনারা কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত গোস্তমাল বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। ছত্রী সেনারা বেলারুশ অভিমুখ থেকে বিভিন্ন হেলিকপ্টার ও যুদ্ধ বিমানে করে এসে সেখানে অবতরণ করে।

ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি ২৫ ফেব্রুয়ারি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়ার ‘নাশকতা গ্রুপ’ কিয়েভে ঢুকে পড়েছে এবং তিনি দেশের নাগরিকদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

কিয়েভের কেন্দ্রস্থলে বিকট বিস্ফোরণ

আপডেট সময় ০৫:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২