ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

চলতি মাসেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চলতি মাসেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি ১৬ ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করা হবে। তারপরে খুব শিগগিরই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি, চলতি মাসেই শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে, সকলের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, করনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব আমরা কতটুকু করবো। যত দ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারবো ততো দ্রুত আমাদের সকল ক্লাস স্বাভাবিক ভাবে শুরু হয়ে যাবে।

অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

এ সময় জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ বিভিন্ন স্তরে লোকজন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

চলতি মাসেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২