ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নিয়েছে রাশিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ক্রেমলিন ১৫ ফেব্রুয়ারি বলেছে, ইউক্রেন সীমান্ত থেকে তারা কিছু সৈন্য সরিয়ে নিয়েছে। এটা তাদের পরিকল্পনায় ছিল তবে রাশিয়া জোর দিয়ে বলেছে, সৈন্যরা যাতে সক্ষমতা ধরে রাখতে পারে সে জন্য সারাদেশে সৈন্যদের মুভমেন্ট অব্যাহত রাখবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “আমরা সব সময় বলে আসছি যে, মহড়া শেষে সৈন্যরা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাবে। এটা নতুন কিছু নয়, এটি স্বাভাবিক প্রক্রিয়া।”

এর আগে ১৫ ফেব্রুয়ারি রাশিয়া জানায়, তারা তাদের কিছু বাহিনীকে ইউক্রেন সীমান্তের কাছে তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরিয়ে নিচ্ছে। কয়েক সপ্তাহব্যাপী পশ্চিমের সঙ্গে উত্তেজনা প্রশমনে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশি রুশ সৈন্য সমাবেশের পর আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর সঙ্গে রাশিয়ার চরম উত্তেজনা দেখা দেয়। অতপর জোর কূটনৈতিক তৎপরতার মধ্যে সৈন্য সরিয়ে নেওয়ার এই পদক্ষেপ গ্রহণ করা হলো।

১৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের সাথে কথা বলার সময় পেসকভ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করছিল -পশ্চিমাদের এই দাবি পুনরায় প্রত্যাখান করেন।

তিনি বলেন, “এটি উত্তেজনা উস্কে দেওয়ার জন্য একটি সম্পূর্ণ অভূতপূর্ব প্রচারাভিযান ছাড়া কিছুই নয়।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নিয়েছে রাশিয়া

আপডেট সময় ০৫:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২