ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারের সামরিক জান্তা ইউনিয়ন ডে’তে ৮১৪ বন্দীকে মুক্তি দেবে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমার জান্তা ১২ ফেব্রুয়ারি বলেছে, তারা দেশটির ইউনিয়ন ডে পালন উপলক্ষ্যে ৮শ’র বেশী বন্দীকে মুক্তি দেবে।

জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এক বিবৃতিতে বলা হয়, “ইউনিয়ন ডে’র হীরক জয়ন্তী স্মরণে এক ক্ষমার আদেশ অনুযায়ি ৮১৪ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে।” প্রতি বছর ১২ ফেব্রুুয়ারি ইউনিয়ন ডে পালন করা হয়।

যাদের ক্ষমা করা হয়েছে তাদের বেশিরভাগই বাণিজ্যিক নগরী ইয়াংগুনের কারাগারে রয়েছেন। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে এ কথা জানান। আটক অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ শন টার্নেল এই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কিনা সে বিষয় কিছু জানাননি।

অস্ট্রেলিয়ান টার্নেল অর্থনীতির প্রফেসর। তিনি গত ফেব্রুয়ারিতে অপসারিত বেসামরিক নেত্রী অং সান সুচির একজন উপদেষ্টা ছিলেন, অভ্যুত্থানের কয়েকদিন পর তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মিয়ানমারের অফিসিয়াল সিক্রেট আইন লংঘনের অভিযোগ আনা হয়, অপরাধ প্রমাণিত হলে তাকে ১৪ বছরের সাজা ভোগ করতে হবে।

জান্তা গত বছর ইউনিয়ন ডে’তে প্রায় ২৩ হাজার বন্দীর মুক্তি দিয়েছে। জান্তা গত বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে, এরপর থেকে জান্তা বিরোধী প্রতিবাদ বিক্ষোভে ১৫শ’র বেশি লোক নিহত এবং ১২ হাজার লোককে গ্রেফতার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

মিয়ানমারের সামরিক জান্তা ইউনিয়ন ডে’তে ৮১৪ বন্দীকে মুক্তি দেবে

আপডেট সময় ০১:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২