ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

সাংবাদিক দুলাল হোসাইন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত সাংবাদিক দুলাল হোসাইনের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত দুলাল হোসাইনের স্মরণে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় শোকসভায় প্রয়াত সাংবাদিক মরহুম দুলাল হোসাইনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত দেব কানু, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, দৈনিক মুক্তআলোর সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম নোবেল, সাংবাদিক দুলাল হোসাইনের বড় ছেলে সাইমুম সিব্বির শোভন ও ছোট ছেলে সানজিদ সাব্বির শাকিল প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিক দুলাল হোসাইনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংবাদিক দুলাল হোসাইনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আল জামিয়াতুল হাবিবিয়া কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হোসেন আলী।

শোকসভায় জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও সহযোগী সদস্য, সাংবাদিকবৃন্দসহ সাংবাদিক দুলাল হোসাইনের শোভাকাঙ্খীরা অংশ নেন।

জামালপুর প্রেসক্লাবে সাংবাদিক দুলাল হোসাইনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

সাংবাদিক দুলাল হোসাইন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২