ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৩, আক্রান্ত শনাক্ত ৮ হাজার ১৬ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৬ জন। এই সময়ে মারা গেছেন ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৯ জন।

৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ২ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২০ দশমিক ০৩ শতাংশ। আজ তা কমে হয়েছে ১৮ দশমিক ৮৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ৩৩ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জন। গতকাল ৪১ হাজার ৬৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৮ হাজার ৩৫৪।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৯১৮ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৮২ শতাংশ। গতকাল এই হার ২০ দশমিক ৪২ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৩, আক্রান্ত শনাক্ত ৮ হাজার ১৬ জন

আপডেট সময় ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২