ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

পশ্চিমা বিশ্বের সাথে আপোসের উপায় বের করতে রাশিয়া ‘সবকিছু করবে’ : পুতিন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সাথে ৭ ফেব্রুয়ারি আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন প্রশ্নে পশ্চিমা বিশ্বের সাথে সৃষ্ট সংকটের ক্ষেত্রে আপোসের উপায় খুঁজে বের করতে মস্কো তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। খবর এএফপি’র।

পুতিন বলেন, ‘এ সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা তার সবকিছু করবো, যা সকলের জন্য ভাল হবে।’

তিনি আরো বলেন, ইউরোপীয় মহাদেশে যুদ্ধ ছড়িয়ে পড়লে তাতে ‘কেউ বিজয়ী’ হবে না।

রাশিয়ার এ নেতা জোরদিয়ে বলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্র ন্যাটোর সম্প্রসারণ বন্ধ রাখাসহ মস্কোর নিরাপত্তা নিশ্চয়তার দাবি প্রত্যাখান করেছে।

তিনি বলেন, ‘আমি মনেকরি না যে আমাদের সংলাপ শেষ হয়ে গেছে।’ তিনি আরো বলেন, ন্যাটো ও ওয়াশিংটনকে রাশিয়া শিগগিরই একটি বার্তা পাঠাবে।

তিনি জোরদিয়ে বলেন, ইউক্রেন কর্তৃপক্ষের দেশটির বিচ্ছিন্নতাবাদী সংঘাতের বিষয়ে পশ্চিমা বিশ্বের মধ্যস্থতায় করা মিনস্ক চুক্তিকে সম্মান দেখানো উচিত হবে।

পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি যে এক্ষেত্রে কোন বিকল্প নেই।’

আপলোডকারীর তথ্য

দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার

পশ্চিমা বিশ্বের সাথে আপোসের উপায় বের করতে রাশিয়া ‘সবকিছু করবে’ : পুতিন

আপডেট সময় ০৪:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২