ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেলান্দহে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। নিহত সিমলা আক্তার সাথী (১৯) উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী বেপারীপাড়া শফিকুল ইসলামের মেয়ে। ৫ ফেব্রুয়ারি সকালে নিহতের বাবার বাড়ি ভাবকী বেপারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, ৫ ফেব্রুয়ারি সকালে নিহতের মা তার কক্ষের দরজা খুলতে বললে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে মেয়ের ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান। পরে নিহতের মায়ের চিৎকারে স্থানীয়রা এসে মরদেহ নামিয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিমলা আক্তার সাথীর এক বছর আগে ঝাউগড়া টগারচর এলাকায় বিয়ে হয়। স্বামী আব্দুল্লাহ বাবু রাজমিস্ত্রির কাজ করতেন। স্বামীর বাড়ি থেকে দুই দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা হতে পারে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ঘটনাস্থলথেকে লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেলান্দহে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২