ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

অবৈধ বোলিং অ্যাকশন : নিষিদ্ধ পাকিস্তানের পেসার হাসনাইন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বায়োমেকানিক্যাল পরীক্ষায় অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনকে ৪ ফেব্রুয়ারি থেকে নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ড একথা জানিয়েছে।

গত মাসে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলার সময় সন্দেহজনক বোলার হিসেবে চিহ্নিত হন ২১ বছর বয়সি হাসনাইন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) রিপোর্টটি যাচাই করে দেখেছে।

পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাইনের বোলিং পর্যালোচনায় দেখা যায় ‘ভাল লেংথের ডেলিভারি, পূর্ণ দৈর্ঘ্যের ডেলিভারি, ধীর গতির বাউন্সার এবং বাউন্সারের সময় তার কুনুই’র সম্প্রসারন ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে যায়।’

সিডনি সিক্সার্সআধিনায়ক মইসেস হেনরিকস গত মাসে বিগ ব্যাশের একটি ম্যাচে হাসনাইনকে ‘চাকিং’ করার জন্য অভিযুক্ত করেছিলেন। আম্পায়াররা তার অ্যাশকশন নিয়ে অভিযোগ দিলে পরে লাহোরে তা পর্যালোচনা করা হয়।

পিসিবি জানায়, হাসনাইনের বোলিং সংশোধনে সহায়তার জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। তারা আরো জানায়, চলমান পাকিস্তান সুপার লিগে তিনি খেলতে পারবেন না। এর পরিবর্তে নিজের সংশোধনে কাজ করবেন তিনি।

পাকিস্তানের প্রতিশ্রুতিশিল ফাস্ট বোলার হাসনাইন এ পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং আটটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

অবৈধ বোলিং অ্যাকশন : নিষিদ্ধ পাকিস্তানের পেসার হাসনাইন

আপডেট সময় ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২