ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেলান্দহে পরিত্যক্ত ইটভাটা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত ইটভাটার পাশ থেকে মৌসুমী আক্তার নার্গিস (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।

৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নের ডেফলাব্রীজ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত ইটভাটায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, স্থানীয়রা ফোনে জানালে আমরা ঘটনাস্থলে যাই। পরিচয় শনাক্ত না করতে পেয়ে পিবিআইকে খবর দেই। নিহতের মাথায় লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীকে হত্যা করে মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা।

জামালপুর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিহতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এনআইডি সার্ভারের মাধ্যমে ওই তরুণীর পরিচয় শনাক্ত করে। পিবিআই জানায়, মৌসুমী আক্তার নার্গিস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশহাজারী এলাকার মো. জাকির হোসেনের মেয়ে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এম. ময়নুল ইসলাম বলেন, পিবিআই সূত্রে পাওয়া নিহতের এনআইডি’র তথ্য অনুযায়ী পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেলান্দহে পরিত্যক্ত ইটভাটা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২