ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

দেশে কোভিড-১৯ এ আরও ৩১ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১৩ হাজার ৫০১ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মারা গেছেন ৩১ জন। আর আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশ।

আজ ৩১ জনসহ এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

৩১ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জন। গতকাল ৪৩ হাজার ৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ হাজার ২৮৩ জন। শনাক্তের হার ২৮ দশমিক ০৭ শতাংশ। গতকাল এই হার ছিল ২৩ দশমিক ৫৮ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৫ জন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৩ জন করে, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ১৮ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দেশে কোভিড-১৯ এ আরও ৩১ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১৩ হাজার ৫০১ জন

আপডেট সময় ০৯:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২