ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

করোনা শনাক্তের ৬ সপ্তাহ পর বুস্টার ডোজ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনা শনাক্ত হওয়ার ৬ সপ্তাহ পর বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। ৩০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি জানান, ‘টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনা শনাক্ত হওয়ার ৬ সপ্তাহ পর বুস্টার ডোজ নেওয়া যাবে।’

নাজমুল ইসলাম জানান, ‘যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর বুস্টার ডোজের জন্য নির্বাচিত হয়েছেন, যাদের কাছে এসএমএস এসেছে, তারা যদি করোনা আক্রান্ত হওয়ার কারণে নিতে না পারেন তাহলে করোনা শনাক্ত হওয়ার ৬ সপ্তাহ পরে বুস্টার ডোজ নিতে পারবেন।

দেশে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের সুযোগ রেখে গত ১৯ ডিসেম্বর বুস্টার ডোজ দেওয়া উদ্বোধন করা হয়। পরে দুই দফায় বয়স কমিয়ে এখন ন্যূনতম বয়স করা হয়েছে ৪০ বছর। দ্বিতীয় ডোজ পাওয়ার ৬ মাস পরই শুধু বুস্টার ডোজ নেয়া যাবে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এ জন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যারা যে টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তারা সেই কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাবেন। এই ডোজের জন্য এসএমএস দেওয়া হবে। বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

করোনা শনাক্তের ৬ সপ্তাহ পর বুস্টার ডোজ

আপডেট সময় ০৯:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২