ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১৫ হাজার ৪৪০

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছে। এদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ১২ জন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন।

২৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৩৯ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, আজ ২০ জনসহ এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। গতকাল ৪৯ হাজার ৪২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৮০৭ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৯৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮ হাজার ১১৩ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৮৪ শতাংশ। গতকাল এই হার ছিল ২৯ দশমিক ২৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে।

আজ ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছে। তবে খুলনা ও রংপুর বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন। সুস্থ্যতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১৫ হাজার ৪৪০

আপডেট সময় ১০:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২